যে ছেলেটা BCS দিয়ে সৎভাবে চাকুরি করছে সে হতাশ বেতন কম । বেসরকারি চাকুরি করা সিক্স ডিজিট স্যালারি ভাই হতাশ, জীবনে টাকার অভাব নেই কিন্তু শান্তি কম, শেষ কবে নিজের করে সময় কাটিয়েছেন তার মনে নেই।
তুখোড় পড়াশোনা করে দেশের বাইরে স্যাটেল হওয়া ছাত্রটি আজ বাবা মা আর দেশেকে খুব মিস করে অর্থবিত্ত তার সবই আছে কিন্তু আপন কেউ নেই, সবাই কেমন অপরিচিত।
পড়াশোনায় ভালো উচ্চশিক্ষা আর ভালো চাকুরি করা মেয়েটি আজ সুখি নয় বিয়ের জন্য পাত্র পাচ্ছে না। তার বিবাহিত বান্দবীর স্বামী সন্তান সহ ছবি গুলো প্রতিদিন তার বুকটাকে চিরে ফেলে।
ইন্টারে বিয়ে হয়ে যাওয়া মেয়েটিও সুখি নয়, নিজেকে স্বামীর টাকায় খেয়ে যাওয়া পারিবারিক যন্ত্র মনে হয়। তার চাকুরিজীবী বান্দবীর স্বাধীনতা দেখে খুব হিংসে হয়, ইশ আমিও যদি স্বাধীন হতে পারতাম।
সকল বিষয়ে সিরিয়াস লোকটি ৪০ বছরে এসে হতাশ জীবনে সিরিয়াস হতে গিয়ে সব অর্জনই তার আছে শুধু #সুখ বাদে জীবনে তার কোন আনন্দ নেই। আবার ভবঘুরে ছেলেটা আজ বৃদ্ধ বয়সে এসে হতাশ সালার জীবনে করলাম টাই বা কি, কোন অর্জনই আমার নেই।
ইত্যাদি ইত্যাদি, সবাই হতাশ
#এই জন্যেই জীবনের লক্ষ্য নির্ধারণ করে নেয়া জরুরি। আমি আসলে কি চাই - এটা জানা থাকলে এবং সে অনুযায়ী কাজ করলে আশা অনুরুপ ফল পাওয়া যায়।
কিন্তু সমস্যা ২টা
১) আমি আসলে কি চাই তা জানি না
২) জীবনের লক্ষ্য স্থির করে শেষ বয়সে এসে আফসোস করা ইশ এটা যদি না করতাম - কারন ২০-২৫ বছর বয়সে ৪০ বছরে জীবন কেমন হবে এমন কল্পনা করা প্রায় অসম্ভব
সমাধানঃ নিজেকে ভালো করে বুঝা, নিজের চাহিদা গুলোকে ভালো লাগা গুলো জানা, জীবনের উদ্দেশ্য ঠিক করার আগে বার বার যাচাই করে নেয়া। আমি যেই লক্ষ্যে এগুচ্ছি তাতে কি কি স্যাক্রিফাইস এবং কি ছাড় দিতে হবে। এবং এর পর নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা।
তাতে দিন শেষে আর #আফসোস হবার কথা নয়, কারন নিজেকে অন্তত বলতে পারব আমি যা করেছি জেনে-বুঝেই করেছি, আজ যা অপূর্ণ রয়ে গেছে তা আমি আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম। আমার চেষ্টার ত্রুটি ছিল না।
#দুনিয়াতে একসাথে সব পাওয়া সম্ভব নয়, ভোরের সূর্য দেখতে হলে মধ্যরাতের তারা ভরা আকাশ মিস করতেই হবে।। কিছুনা কিছু সব সময় ছুটে যাবেই। আপনাকে ঠিক করতে হবে আপনি আসলে কি কি চান আর কি কি ছাড় দিতে রাজি
এটা যত জলদি বুঝে নিব তইত জীবন সুন্দর হবে
© Obydul Rana

0 মন্তব্যসমূহ