Ticker

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নিজেকে বদলানোর চেষ্টা সফল হয়েছে কখন?

কখন বুঝবেন আপনার নিজেকে একটু একটু করে বদলানোর চেষ্টা গুলো সফল হয়েছে? 


১/আপনি আপনার চঞ্চলতাকে ভুলে অনেকটাই শান্ত হয়ে গিয়ে


ছেন!

২/আপনি বুকের ভেতর কষ্ট চেপে,দিব্ব্যি ভালো থাকার নিয়মে চলতে পারেন..

৩/কাউকে বারবার বোঝানোর চেয়ে,তার কথা গুলোই চুপ করে শোনেন..

৪/আপনার জীবন থেকে হারানো মানুষ গুলোকে নিয়ে আফসোস করেন না..

৫/কেউ আপনার সামনে অভিনয় করছে বুঝতে পেরেও,তাকে চুপচাপ সহ্য করেন..

৭/যেখানে এক-দুই কথাতে তর্কে জড়াতে পারেন,

সেখান থেকে লুকিয়ে ফিরে আসেন..

৮/পুরোনো স্মৃতি হাতড়ে মন খারাপ করাটা আপনার বিরক্তিকর মনে হয়...

৯/কেউ আপনাকে বুঝবে,সেই আশা ছেড়ে নিজের 

ভালো লাগাকে একাই গুরুত্ব দেন...

১০/জীবনের পাওয়া না পাওয়ার হিসাব কষা নিয়ে আর বসতে চান না..

১১/আগ বাড়িয়ে কারো সাহায্য করা ছেড়ে দিয়েছেন.কেউ চাইলে,শুধু তখনই সাহায্য করেন..

৮/কারো কাছেই নিজের ইচ্ছে,ভালো লাগাকে প্রকাশ করতে চান না...

১২/কারো উপর অভিমান করেন না,অভিযোগ করাও ছেড়ে দিয়েছেন..

১৩/শোরগোলের চেয়ে নীরব পরিবেশ টা উপভোগ করেন...

১৪/আপনি সহজে কাউকে বিশ্বাস করেন না।কারো অনুভূতি গুলোকে প্রশ্র‍য় দেন না..

১৫/নতুন কোন মানুষকে আপন করতে চান না।

নিজেকে নিয়েই ভালো থাকার চেষ্টা চালিয়ে যান..

১৬/মানসিক চিন্তার কারণ হতে পেরে ভেবে,সব কিছুতেই সমঝোতা করতে রাজী থাকেন..

১৭/একাকিত্ব টাকে আপনার সাথে মেনে এবং মানিয়ে নিতে পারেন..

১৮/আপনার এখন সহজে মন খারাপ হয় না,কান্নাটা প্রায় ভুলেই গিয়েছেন..

১৯/সব প্রশ্নের উত্তর শুধু একটা হাসি দিয়েই প্রকাশ করে দিতে পারেন..

২০/ভালোবাসার মানে খোঁজা বাদ দিয়ে,ভালো থাকার কারণ গুলোতেই মনোযোগ আপনার...


জন্ম থেকেই মানুষ প্রতিনিয়ত নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে বেড়ায়..নানান আঘাত-প্রতিঘাতে সহ্য করতে করতে একসময় মানুষ ক্লান্ত হয়ে যায়..অন্যের কারণে বারবার নিজেকে বদলে ফেলার চেষ্টায় একদিন একেবারেই শান্ত হয়ে যায়..


দুঃখ-কষ্টের কাছে বারবার পরাজিত হয়ে,

নিজেকে বদলাতে বদলাতে এমন একটা অবস্থানে মানুষ চলে আসে,যেখান থেকে নিজেকে নতুন করে বদলানোর মতন আর কিছু থাকে না..

~ আফসানা জামান তুলতুলি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ