মধু মিয়া! আজ চেম্বারে এসেই তোলপাড়! সিরিয়াল নাই! তাই এ্যাটেন্ড্যান্ট চেম্বারে ডুকতে দিচ্ছিলো না। অনেকটা জোর করেই চেম্বারে ডুকে বলে ফেললো-'তর চেম্বারে ডুকতে কি সিরিয়াল লাগেরে?'
তুই তুকারী! চেম্বারের ভিতরের প্রায় সবাই হতবিম্ব! বললাম-' দোস্ত, আমার চেম্বারে ঢুকতে তোর কোন প্রকার সিরিয়ালের দরকার নাই।'
এ্যাটেন্ড্যান্ট এর দিকে তাকিয়ে সে এবার বললো-'হুনছস, তর স্যারে কি কইছে?'
মধু হলো আমার বাল্যকালের স্কুলবন্ধু। একসাথে ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা। অতঃপর........
প্রাইমারী স্কুল জী্বনের সব বন্ধু-বান্ধবীদেরকে আজ ভীষণ ভীষণ মনে পরতেছে। ভালো থাকুক সব বন্ধুরা। ![]()
© Dr. M Nurul Islam

0 মন্তব্যসমূহ