Ticker

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কিছু বেসিক ভদ্রতা

চলুন জেনে নিই কিছু বেসিক ভদ্রতা-

* কারো অনুমতি না নিয়ে দুড়ুম দারুম মেসেঞ্জারে,ভাইবারে, হোয়াট স এপে ,ইমো তে ভিডিও কল দিয়ে দেবেন না।

আপনি অকওয়ার্ড ফিল না করলে ও অনেক মানুষ ই র‍্যান্ডম ভিডিও কলে স্বছন্দ না।

বাকিদের কথা জানি না ভাই,কিন্তু অপরিচিত এমন ভিডিও কল আসলেই বুক ঢিপ ঢিপ করে,মনে হয় একটু পরই-'পরীক্ষার খাতা' বাসায় দিয়ে দেবে,পেট মোচড়ায়।

* সম্পর্ক অনেক ক্লোজ না থাকলে ভয়েস মেসেজ ও পাঠাবেন একটু বুঝেশুনে, কিংবা অনুমতি চেয়ে। অপরিচিত ভয়েস রেকর্ড শুনলে গায়ের লোম দাড়ায় যায়, শরম শরম লাগে।

* কারো অনুমতি ছাড়া তার বাসার কিংবা অফিস লোকেশন জানা থাকলেই সেই খানে রওনা দিয়ে দেবেন না ।

কেউ বাসায় ঘুমায়, কেউ গোসল করে, কেউ ভাত খায়, কেউ মিটিং এ থাকে, কেউ ফ্যামিলি গেদারিং এ থাকে, আপনার হুটহাট উপস্থিতি তে সে ভ্যাবাচ্যাকা খেয়ে যেতে পারে, বিরক্ত হতে পারে, আপনি তার সমস্যার কারণ হতে পারেন।

* কারো অনুমতি ছাড়া তার ফোন নাম্বার কিংবা এড্রেস অন্য কাউকে দিয়ে দেবেন না ।

দুনিয়ার সেরা ফালতু কাজের প্রথম লিস্টে আছে এটা, এই কাজটা একদম ই করবেন না, এগুলো যারা করেন তাদের এড্রেস ফোন নাম্বার নেক্সট টাইম থেকে জাতীয় পত্রিকায় আমি ছাপানোর ব্যাবস্থা করব।

আপনার কাছে কারো তথ্য থাকা মানেই সেটা 'প্রাইমারী স্কুলে বই বিতরণের' মত সবাইকে বিতরণ করা যাবে না ।

* কারো অনুমতি ছাড়া র‍্যান্ডম মেসেঞ্জার গ্রুপে এড করে দেবেন না, হুট করেই মনে হয় -'এ আল্লাহ্‌ আমি কই এসে পড়লাম'।

গ্রুপে এড করার আগে শানে নুযূল জানিয়ে নেবেন ।

এগুলো কইরেন না ভাই, ভালো হইয়া যান,ভালো হইতে পয়সা লাগে না । 


©হাবিবা আক্তার সুরভী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ