আমার স্ত্রীর ডেডিকেশনের সাথে আমি কখনো নিজের ডেডিকেশন তুলনা করিনা , এইটা নিয়া চুপ থাকাকেই আমি শ্রেয় মনে করি । কারণ - তুলনা করতে গেলে এমন কিছু কঠিন বাস্তবতা আমাকে ফেস করতে হবে যার জন্য আমি অপ্রস্তুত , সেক্ষেত্রে আমার নি:শর্ত পরাজয় মেনে নেয়া ছাড়া গতি থাকবেনা । যদি কখোনো সে ডেডিকেশনের , হিসাবের খাতা নিয়া বসে - আমি ধরা খাবো ।
সেজন্য এসব ইস্যুকে পাশ কাটিয়ে নিজেকে শ্রেষ্ঠ ভাবাপন্ন মানসিকতাই আমার জন্য সুবিধাজনক , এবং আমি সেটাই করি । 
কাজেই ভাইজানেরা - নারীর ডেডিকেশনের সাথে নিজেরে তুলনা কইরেন না , চুপ কইরা আমার মতো ছুপা রুস্তম সেজে বসে থাকেন । বেশি বকবক করলেই , ডেডিকেশন নিয়া তাফালিং করলেই ইয়র্কার বলে বোল্ড হয়া যাইবেন । আজকে যদি ১ দিনের জন্যও আমার বিচ্ছু দুইটারে সমলানোর দায়িত্ব আমার উপরে এসে পড়ে -
আমি ১ দিনেই পাগল হয়ে যাবো , এটা চিরন্তন সত্য , সত্যকে অস্বীকার করার জো নাই ।
শ্রেষ্ঠত্ব নিয়া লড়াই করা বোকামী । মা বরাবরই এগিয়ে ছিলো , আছে , থাকবেন । আমাকে যদি কেও প্রশ্ন করে - ' কাকে বেশি ভালোবাসো ? ' আমি বলবো - ' মা কে ! '
এখানেই মা এবং মাতৃত্বের জয় । এই জয়ে ভাগ বসাতে যাওয়া পুরুষের জন্য সীমাহীন মূর্খতা ।
-ডা.আসিফ সৈকত

0 মন্তব্যসমূহ