এই ছবিটা আমি সারাজীবন মনে রাখব,কারন মনে রাখা টা জরুরি!!
কখনো কখনো কিছু মুহূর্ত এসে মানুষকে জীবনের গভীরতম শিক্ষা টা দিয়ে যায়।
কি মনে হচ্ছে-গ্রাজুয়েশন শেষ বলে কাদছিলাম?
মোটে ও না!!
টি এস সি দাড়িয়ে একঝাক যান্ত্রিক তান্ত্রিক এর ভাই ব্রাদার এর সাথে ছবি তুলছিলাম মহা খুশিতে,প্ল্যান ছিল এর মাঝে ডিপার্টমেন্ট এ যাব,ডিপার্টমেন্ট এর বন্ধুদের সাথে ছবি তুলব,সামান্য একটা ফরমাল গ্রুপ ফটো।
কি মনে করে যেন ডিপার্টমেন্ট এ ফোন দিলাম,ফোনে জানলাম-ওরা অলরেডি গ্রুপ ছবি তুলে ফেলেছে।
ভো ভো করে কেদে দিলাম,আর জুয়েল ভাই ও রসিক বটে,তুলে ফেলল ছবি।
এই ছবি আমাকে মনে করিয়ে দেবে-এই তেইশ বছর বয়সে আমি কত নাজুক ছিলাম,কত আবেগী ছিলাম,কত এক্সপেকটেশান নিয়ে বাচতাম।।
ডিপার্টমেন্ট এর একটা গ্রুপ ছবি তে থাকতে চেয়েছিলাম,ওই ডিপার্টমেন্ট এ আমি আমার চার বছর কাটিয়েছে,বন্ধু বানিয়েছি,ইভেন গলায় জড়ানো বেস্ট ফ্রেন্ড ও ছিল।
অথচ এই বিশেষ দিনে ছবি টার আগে একটা ফোন কল পাই নি।
দূরত্ব ছিল-টি এস সি থেকে চারুকলা। ♥
একই সাথে এই ছবি মনে করিয়ে দেবে-আমি এই তেইশে কত বোকা ছিলাম,এক ঝাক যান্ত্রিক তান্ত্রিক আমাকে নিয়ে ছবি তুলতে ব্যাস্ত,আমাকে মাথায় তুলে রাজকন্যা র মত নাচতে রাজি,অথচ আমি সেই কাছের সম্পর্ক কে না দেখে দূরের মানুষ কেন ডাকে নি-সেই অভিমানে অঝোরে কাদছিলাম। ♥
ছবি গুলো আমাদেরকে শেখায়,এই কষ্টের ছবিটা আমি বড় করে বাধাই করে রাখব,যেন এই মুহূর্ত না ভুলি ভুলেও।
- Habiba Akter

0 মন্তব্যসমূহ